সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সিলেটে সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ডেস্ক রিপোর্ট / ৪৬৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সিলেটে সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেটে সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও অবৈধ পণ্য আটক করা হয়েছে।বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র পৃথক বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৫টি, গরু ১টি ও কম্বল ৬টি আটক করা হয়। এসব পণ্যের সিজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, একই তারিখে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ৭টি, চিনি ৫০০ কেজি, জিরা ২০ কেজি, সুপারি ২০০ কেজি এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দকৃত মোট মালামালের সিজারমূল্য দাঁড়ায় প্রায় ১৯ লাখ টাকা।এ তথ্যটি জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।


এই বিভাগের আরো খবর