সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

ডেস্ক রিপোর্ট / ৪৬০১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

১। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২য় শিফট চালু করার নিমিত্তে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ

২। অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য। প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী বাড়িভাড়া, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং পোশাক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

৩। প্রফেশনাল ডিগ্রী অর্জনে প্রতিষ্ঠান হতে সুযোগ প্রদান করা হবে।

৪। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ০২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sylhetcpsc.edu.bd এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনকারীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র লিখিত পরীক্ষার দিন পরীক্ষার পূর্বে জমা দিতে হবে। যেকোন ১টি মাধ্যমে আবেদন করতে হবে।

৫। আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনুকূলে ক্রমিক নম্বর ক ও খ পদে ৫০০.০০ টাকা, গ পদে ৩০০.০০ টাকা এবং ঘ হতে চ পদে ২০০.০০ টাকা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জালালাবাদ সেনানিবাস শাখা, হিসাব নম্বর ০০১১-০৩১০০৫৬৫২২ এর অনুকূলে আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা করতঃ জমাস্লীপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগামী ২২ নভেম্বর ২০২৫ তারিখে শিক্ষক ও কর্মচারী পদের লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। বিস্তারিত ও হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করুন www.sylhetcpsc.edu.bd। পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইনডেক্স নম্বর প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

চাকরি দিচ্ছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ


এই বিভাগের আরো খবর