রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

মঙ্গলবার বিদ্যুৎ থাকবেনা সিলেটের যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট / ৯০৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
কাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

রবিবার (২৬ অক্টোবর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।


এই বিভাগের আরো খবর