বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

৩১ দফাই গণমানুষের মুক্তির রূপরেখা: কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু

ডেস্ক রিপোর্ট / ২৪৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
৩১ দফাই গণমানুষের মুক্তির রূপরেখা: কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখছে—এমন মন্তব্য করেছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফুল হক সাজু।

তিনি বলেন, “এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। সেই লক্ষ্যকে সামনে রেখে বড়লেখা-জুড়িতে আজকের পদযাত্রা প্রমাণ করেছে—মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি।”

রোববার বড়লেখায় আয়োজিত পদযাত্রায় তিনি আরও বলেন, “আজকের পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়; এটি একটি ঐক্যের প্রতীক, পরিবর্তনের বার্তা। বড়লেখা-জুড়ির প্রতিটি জনপদে মানুষের মুখে এখন একটাই স্লোগান—তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় হোক। এই জনগণের উচ্ছ্বাসই আমাদের শক্তি, এই ঐক্যই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”

শরিফুল হক সাজু বলেন, “বিএনপি কখনও ব্যক্তিস্বার্থের রাজনীতি করে না। আমরা জনগণের রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে যে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সুশাসিত দেশ।”

শেষে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, বড়লেখা-জুড়ির জনগণ অতীতের মতো এবারও সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে রায় দেবে। ধানের শীষের পক্ষে এই জয় শুধু একটি আসনের নয়, এটি হবে পুরো বাংলাদেশের গণমানুষের জয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম খোকন, সঞ্চালনা করেন আব্দুল কাদের পলাস ও রায়হান মোঃ মুজিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি নসিব আলী, মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, আমেনা বেগম ডলি, রুকইয়া বেগম রিয়া, হাসান আহমেদ, শামিম আহমেদ, হাজী হেলাল উদ্দিন, হাবিবুর রহমান আসকর, মামুনুর রসিদ মহালদার, রুমেল উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর