রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানালো সিলেট জেলা যুবশক্তি (এনসিপি)

ডেস্ক রিপোর্ট / ৩৭৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানালো সিলেট জেলা যুবশক্তি (এনসিপি)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দর সাথে সিলেট জেলা যুবশক্তি (এনসিপি) নেতারা সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এ শুভেচ্ছা জানান সিলেট জেলা যুবশক্তি (এনসিপি) নেতারা। সিলেট জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম বিষয়টি গণমাধ্যমেকে জানান।

এ সময় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সিলেট জেলা যুবশক্তি (এনসিপি)’র ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

সিলেট জেলা যুবশক্তি (এনসিপি) নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবশক্তির (এনসিপি) আহ্বায়ক জাবের আহমদ, মুখ্য সংগঠক, সদস্য সচিব তারেক জামিল, সাদিকুর রহমান, মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর