সিলেটে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামতসহ গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৮ অক্টোবর) সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।প্রভাবিত এলাকাগুলো হলো- শিবগঞ্জ ফিডার: শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা।রাজবাড়ী ফিডার: মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা।
উপশহর ফিডার: উপশহর ব্লক–এ ও আশপাশের এলাকা।তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান তিনি গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।