সিলেটে বুধবার যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না
ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আগামী বুধবার (১২ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ও উপশহর ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতায় থাকা শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ১১ কেভি উপশহর ফিডারের আওতায় থাকা শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।