বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সিলেটে যুবদল কর্মী রনি হত্যা: মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা আটক

ডেস্ক রিপোর্ট / ২৯৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সিলেটে যুবদল কর্মী রনি হত্যা: মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা আটক

সিলেটে যুবদল কর্মী রনি হত্যা: মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা আটক

সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গোলাপগঞ্জ থানা পুলিশ। এ তথ্য টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।নিহত জসিম উদ্দিন রনি (২৯) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন এবং দুই সন্তানের জনক।অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।সূত্র জানায়, গত (১০ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে জসিম উদ্দিন রনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 

 

হত্যার আগে রনি অভিযুক্ত রাজু আহমদের পরকীয়ার সম্পর্কিত বিষয়ে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দেন। এ ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করছে পুলিশ।হত্যার পরপরই ঘাতক রাজু দেশ ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরো খবর