বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট / ৮১৪ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
মা কোম্পানীতে চাকরির সুযোগ

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

রিফাইন হোমিও ল্যাবরেটরীজ একটি দ্রুত সম্প্রসারণশীল সুনামধন্য প্রতিষ্ঠিত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি সুদীর্ঘ ৪২ বছর সুনামের সহিত কোম্পানীর নিজস্ব বিশাল ফ্যাক্টরীতে ঔষধ প্রশাসন ও লাইসেসিং অথোরিটি (ড্রাগস), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর CGMP গাইডলাইন অনুসারে বিশ্ব মানসম্মত সকল হোমিওপ্যাথিক মেডিসিন (মাদার, পটেন্সি, বায়োকেমিক ট্যাবলেট, ক্যাপসুল, ওয়াইনমেন্ট) প্রস্তুত করে, বাজারজাত করে আসছে। বাংলাদেশের হোমিওপ্যাথিক একমাত্র ক্যাশ-অন-ডেলিভারী প্রতিষ্ঠান। হোমিও সেলস্ এন্ড মার্কেটিং এর জগতে আইকনিক প্রতিষ্ঠান রিফাইন হোমিও ল্যাবরেটরীজ। সমগ্র বাংলাদেশে সকল জেলা, উপজেলা ভিত্তিক সকল চেম্বারে দক্ষ মার্কেটিং টিম দ্বারা সেলস্ কার্যক্রম অব্যহত রয়েছে। নিম্নে উল্লেখিত পদ সমূহে জরুরী নিয়োগ প্রদান করা হইবে।

* মেডিকেল প্রমোশন অফিসার (M.P.O)

লোকেশন- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বি.বাড়িয়া।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি/এস.এস.সি।

বেতন- প্রতিমাসে- ১২০০০ টাকা ও অন্যান্য সুবিধাসমূহ। (কমিশন%- মাসিক জমার উপরে ২০% কমিশন নগদ প্রদান করা হইবে)

সেলস্ েঅভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

* এরিয়া ম্যানেজার (A.M)

বেতন- ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ও (অন্যান্য সুবিধাসমূহ)।

লোকেশন- সিলেট জোন।

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।

কনজুমার/এলোপ্যাথিক/হোমিওপ্যাথিক, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ম্যানেজার, হিসেবে কমপক্ষে ১/২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। তবে ফার্মাসিউটিক্যালস্ অভিজ্ঞ প্রতিনিধিগণও আবেদন করতে পারবেন।

* ডিস্ট্রিবিউটর

লোকেশন- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বি.বাড়িয়া।

সুবিধা সমূহ- কোম্পানীর নির্ধারিত পলিসি অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।

অতিসত্ত্বর নিম্নোক্ত ঠিকানায় এইচ.আর এডমিন বরাবর ই-মেইল এ আবেদন এর জন্য অনুরোধ করা হলো। অথবা সিলেট ডিভিশনের দায়িত্বরত ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান এর সাথে সরাসরি স্বাক্ষাত/ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোঃ মাহবুবুর রহমান, মোবাইলঃ ০১৯০১-৩৪৭৭১৩।

Homoeo Laboratories.

কর্পোরেট অফিসঃ হালিম হাউস (৫ম তলা), DMRC কলেজের বিপরীতে ভরসা মটরস্ সংলগ্ন, মোল্লাব্রীজ, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা। ই-মেইলঃ [email protected], প্রয়োজনেঃ ০১৯০১-৩৪৭৭০১ (ঢাকা হেড অফিস)

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: সিলেটের ডাক

 


এই বিভাগের আরো খবর