সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় কি ভাবে কাজ করবো আমরা তার সম্পন্ন নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।