সিলেটের ৬টি সংসদীয় আসনের চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুটি আসনের মধ্যে একটিতে বিএনপির একাধিক প্রার্থী চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আর অপরটিতে ভবিষ্যত জোটসঙ্গী জমিয়তকে ছেড়ে দেওয়ার গুঞ্জন চলছে। ফলে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও জামায়াত এবং অপরটিতে জমিয়তের সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটাররা। তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) এই আসনটি বিএনপির গুমকৃত এম ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত।
সিলেট-২ বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর ইমেজকে কাজে লাগিয়ে এই আসনে বেশ ভাল অবস্থানে রয়েছেন তাঁর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। ওই আসনের সাধারণ মানুষের মধ্যে এখনো ইলিয়াস আলী একটি আবেগের নাম। আসটিতে লুনার প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আবদুল হান্নান। আবদুল হান্নানের সাথে দলীয় নেতাকর্মী ও তাঁর ছাত্ররা মাঠে কাজ করছেন। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী রিকশা প্রতীকে নির্বাচন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। তিনি দীর্ঘদিন যাবত এই আসনে কাজ করছেন। এখন এই আসনে আলোচনায় লুনার পাশাপাশি জামায়াতের আব্দুল হান্নান ও বাংলাদশ খেলাফত মজলিসের ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী’ বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান মুফতি ক্বাসিমীর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান এবং বড় ভাই মাওলানা শায়েখ হাবিবুর রহমান ফারুক্ব—বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল।
ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।