সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে কালনী এক্সপ্রেস। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থেমে আছে। তিনি বলেন, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। দ্রুততম সময়ে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।ইঞ্জিন বিকলের কারণে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।