সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

বাদামবাগিচায় স্কুল ছাত্র খুনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট / ১৭০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বাদামবাগিচায় স্কুল ছাত্র খুনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) কে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত তপুর মা সুফিয়া বেগম বাদী হয়ে এয়রপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।

এসএমপির মুখপাত্র ও উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় নাম উল্লেখ করা তিনজনকে আগেই আটক করেছে পুলিশ। তারা হলো- মো. জাহিদ হাসান, মো. অনিক মিয়া ও মো. জুনেদ আহমদ। এই তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে। বাকী আসামিদরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে বৃহষ্পতিবার মধ্যরাতে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপুকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে রাতে তাকে দাফন করা হয়। নিহত তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে ও খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ৪ ভাই, ২ বোনের মধ্যে সবার ছোট তপু।

জানা যায়, অপু ও জাহিদ পরষ্পরের বন্ধু। এলাকায় কিশোর গ্যাংয়ের সাথে জড়িত ছিলো তারা। কিশোর গ্যাং নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার মধ্যরাতে তপুকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে জাহিদসহ কয়েকজন।

কিশোর গ্যাং নিয়ে দ্বন্দ্বের কারণে তপুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সাইফুল ইসলামও। তিনি বলেন, তপু ও জাহিদ দুজন বন্ধ। দুজনই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। কিশোর গ্যাংসের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এই হত্যাকান্ড।

ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তপু ও জাহিদসহ দুপক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদকে তপু মারধর করে। পরে তপুকে ছুরিকাঘাত করে জাহিদ।

ঘটনার বর্ণনা দিয়ে তপুর এক বন্ধু জানায়, রাতে ঘটনার সময় তপুরা ছিলো তিনজন আর জাহিদরা ছিলো ১৫/২০জন। তবু তারা তপুকে মারতে পারতো না। কিন্তু ধস্তাধস্তির একপর্যায়ে তপু পড়ে যায়। এসময় তার পেটে ছুরিকাঘাত করে জাহিদ।


এই বিভাগের আরো খবর