সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কুয়ারপাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

ডেস্ক রিপোর্ট / ১৪২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা শ উদ্ধার

নগরীর কুয়ারপাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।

বুধবার সকালে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে যুবকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুকে দেখতে পেয়ে তারা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা পাপ্পু নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।’


এই বিভাগের আরো খবর