সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাগপা সিলেট মহানগরের শ্রদ্ধাঞ্জলি অর্পন

ডেস্ক রিপোর্ট / ২৪০ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাগপা সিলেট মহানগরের শ্রদ্ধাঞ্জলি অর্পন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাগপার সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগরের সহ সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ঈমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, সহ সধারণ সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রাসেল আহমদ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করতে হবে।


এই বিভাগের আরো খবর