সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

জিন্দাবাজার থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২৪১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জিন্দাবাজার থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর