সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট

ডেস্ক রিপোর্ট / ১৮১৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
চাকরি দিচ্ছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট

চাকরি দিচ্ছে জেলা শিল্পকলা একাডেমি সিলেট

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২৫ আগস্ট ২০২৫ তারিখের ৪3.20.0000.007.11.199.18.৭১২ (১-৬) নং স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এর প্রশিক্ষণ কেন্দ্রের শূন্য পদসমূহ চুক্তিভিত্তিক (অস্থায়ী ভিত্তিতে) নিয়োগের মাধ্যমে পূরনের লক্ষ্যে সিলেট জেলায় বসবাসরত (পুরুষ/মহিলা) নিকট হতে নিম্নলিখিত শর্তে সরাসরি দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনকারীদের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলীঃ
১। ক) প্রার্থীত পদের নাম খ) প্রার্থীর নাম গ) পিতা/স্বামীর নাম ঘ) মাতার নাম ঙ) জন্ম তারিখ চ) জাতীয়তা ছ) নিজ জেলা জ) জাতীয় পরিচয়পত্রের নম্বর ঝ) স্থায়ী ঠিকানা ঞ) বর্তমান ঠিকানা ট) শিক্ষাগত যোগ্যতা ঠ) অভিজ্ঞতা ড) পেশা ঢ) যে প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন উক্ত প্রতিষ্ঠানের নাম ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি ণ) যে কোন প্রশিক্ষকের নিকট হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাঁর নাম ত) বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের বিবরণ (ফটোকপি) ও অন্য কোন অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখসহ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট বরাবর লিখিত আবেদন আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে আবশ্যিকভাবে জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এ সরাসরি জমা দিতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
২। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ছায়ালিপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে ।
৩। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলায় বসবাসরত বাসিন্দা হতে হবে।
৪। প্রার্থীকে আবেদনের তারিখে বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে যোগ্য ও গুণী ব্যক্তির ক্ষেত্রে বয়স ৬০ বছর পর্যন্ত শিথিল করা যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কর্মক্ষম ও সাবলীল হতে হবে ।
৫। সংশ্লিষ্ট ইউপি/পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৬। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রণীত নীতিমালা মোতাবেক চুক্তিপত্র সম্পাদনপূর্বক ১ (এক) বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। উল্লেখ্য যে, চুক্তির মেয়াদ শেষে সন্তোষজনক কর্মদক্ষতা সাপেক্ষে চুক্তিনামা নবায়নের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব প্রেরণ করা হবে।
৭। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। আবেদন ফরম জেলা শিল্পকলা একাডেমি, সিলেটের shilpakala.sylhet.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
স্বাক্ষরিত/- (মো. সারওয়ার আলম) জেলা প্রশাসক
সভাপতি জেলা শিল্পকলা একাডেমি
সিলেট

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।
সূত্র: দৈনিক জালালাবাদ ১৮ ডিসেম্বর ২০২৫ইং


এই বিভাগের আরো খবর