চাকরি দিচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট অত্র প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
(ক) আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা, প্রত্যেক পরীক্ষা পাশের সনদপত্র, নম্বর পত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুইকপি রঙিন ছবি এবং ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’-এর অনুকূলে ক্রমিক ০১ হতে ০৪ নং পদের জন্য ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ আবেদন পত্র আগামী ০২/০৩/২০২৬ খ্রি: তারিখের মধ্যে (সকাল ১০:০০-দুপুর ২.০০ ঘটিকা, ছুটির দিন ব্যতিত) ডাকযোগে অথবা সরাসরি প্রতিষ্ঠান অফিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
(খ) সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানানো হবে। প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি সাথে আনতে হবে।
(গ) নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ইং