শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ৭৮৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত পদগুলো পূরণের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://sstu.ac.bd এর Career অপশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাদি দেখা যাবে এবং উক্ত সাইটের Resources অপশন থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র আগামী ১১/০৩/২০২৬খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯.০০টা হতে বিকাল ৩.৩০টা পর্যন্ত) “রেজিস্ট্রার, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী প্রশাসনিক ভবন, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ-৩০০০”-এ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য যে, ইতঃপূর্বে বিজ্ঞাপিত (স্মারক নং : সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-৭৩২, তারিখ : ১৩/০৪/২০২৫ইং এবং স্মারক নং : সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-৯৭৮, তারিখ : ১০/১২/২০২৫ইং) পদসমূহে আবেদনকারীদের (স্মারক নং : সুবিপ্রবি/প্রশা/নিয়োগ-১০৩২, তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ইং এর ক্রমিক নং : ০২, ০৩, ০৪ ও ০৫ এ উল্লেখিত পদগুলোতে) পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপনে উল্লেখিত পদ সংখ্যা কম/বেশি হতে পারে। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না । লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। ডাক যোগাযোগ সংক্রান্ত বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী নয় ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

 

শিক্ষক নিয়োগ দিচ্ছে জেলা সমাজসেবা সিলেট // নার্স পদের বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ //চাকরি দিচ্ছে পার্কভিউ মেডিকেল কলেজ

https://sstu.ac.bd/


এই বিভাগের আরো খবর