বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে দিনার খান হাসুর শোক

ডেস্ক / ৩৮৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে দিনার খান হাসুর শোক

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে দিনার খান হাসুর শোক

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম আহবায়ক ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনার খান হাসু। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক সৈয়দ মকসুদ আলী কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।

সিলেটের শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ ও গুণী অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”দিনার খান হাসু শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


এই বিভাগের আরো খবর