শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চাকরি দিচ্ছে জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজার

চাকরি ডেস্ক / ২৭১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চাকরি দিচ্ছে জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজার

শর্তাবলী

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে । খামের উপরে মোটা অক্ষরে পদের নাম এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে; নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.forms.gov.bd ওয়েব সাইটে, জেলা পরিষদ, মৌলভীবাজার এর জেলা পরিষদ ডিজিটাল সেন্টার হতে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: (ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি সত্যায়িত ছবি; (খ) পৌরসভার মেয়র/ইউ.পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র; (গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত); (ঘ) একজন ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ছায়ালিপি। আবেদনকারীর বয়স ০৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারী নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ শারীরিক প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা সংক্রান্ত সরকারি বিধান অনুসরণ করা হবে। প্রার্থীকে তার দাবীকৃত কোটা সমর্থনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে দাখিল করতে হবে।

অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র প্রেরণের লক্ষ্যে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ করে ১০ x ৪ সাইজের ১০/- টাকার মূল্যের ডাকটিকেট লাগানো একটি আলাদা খাম সংযুক্ত করতে হবে; চাকরির শর্তাবলী, বেতন ভাতা/সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন/২০০০, স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা/কর্মচারী চাকরি বিধিমালা/১৯৯০ এবং সরকার কর্তৃক সময় সময় জারিকৃত নিদের্শনাবলী প্রযোজ্য হবে; আগামী ২৬/০৪/২০26 খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মৌলভীবাজার এর বরাবরে আবেদনপত্র ডাকযোগে অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মৌলভীবাজার এর অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে- অর্ডার (অফেরতযোগ্য) জমা দিতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক আবেদন করতে হবে।

শূন্য পদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী নীতিমালা অনুসরণসহ নিয়োগ সংক্রান্ত সরকারী বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। স্বাক্ষরিত (শামীমা খন্দকার) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মৌলভীবাজার ও আহ্বায়ক, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটি ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জেলা পরিষদ কার্যালয় মৌলভীবাজার

সূত্র : যুগান্তর ০৫/০৪/২০২৬ইং পৃষ্ঠা-১১

সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়


এই বিভাগের আরো খবর