বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক / ৩৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হামিম সরদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।বুধবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের বাসিন্দা হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কেএম কলেজের ছাত্র এবং ছাত্রদলের একজন সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশমুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর