শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

প্রতিবেদক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাস ফাউন্ডেশন ও অনুশীলন একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ শিশির সরকার। রুবেল রাজ ও ইমরান আহমেদ উজ্জ্বলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম আহমেদ। এরপর পবিত্র গীতা পাঠ করেন কল্লোল চক্রবর্তী কাব্য। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির শিক্ষক ফাহমিদা আক্তার নিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, অনুশীলন একাডেমি জাস্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গত ১৮ বছর ধরে সিলেট অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট সাঈদ আহমেদ, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রহমত, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর এম শহিদুল ইসলাম এডভোকেট, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ, লন্ডন গ্রেস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আবছার, জয়শ্রী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিহির সরকার, ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন মালা এবং সূর্যোদয় এতিম স্কুলের প্রধান শিক্ষক হাসান তালুকদার সোহেলসহ আরও অনেকে।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যক্ষ শিশির সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ছোট পরিসরে যাত্রা শুরু হলেও দীর্ঘ ১৮ বছরের নিরলস প্রচেষ্টায় অনুশীলন একাডেমি আজ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই পথচলায় অসংখ্য বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে, তবে অভিভাবক ও শিক্ষার্থীদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”

সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থীর মাঝে অন্বেষণ মেধাবৃত্তির পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের ‘অচিনপুরী’ নামে পরিচিত ডা. জহিরুল ইসলাম চৌধুরী।

সাংস্কৃতিক পর্বে একাডেমির শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও র‌্যাম্প শোসহ বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রায় ৮০০-রও বেশি দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমগ্র আয়োজনটি ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল, যা অনুশীলন একাডেমির শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।


এই বিভাগের আরো খবর