রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ

গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের ও রেললাইনের পাশ থেকে বাবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

এই ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে আটক করেছে পুলিশ।টঙ্গীর বনমালা এলাকায় ঘরের ভিতর ছোট ছেলে সাকিবুল হাসান সোহেব ও রেলের পাশে বাবা সোহেল হোসেনের মৃতদেহ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল।

মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও স্বজনরা জানায়, বনমালা এই বাড়িতে সোহেল হোসেন তার বড় ছেলে সোহান ও ছোট ছেলে সাকিবুল হাসান সোহেবকে নিয়ে থাকতেন। ঘটনার পর বড় ছেলে সোহান স্থানীয়দের ফোনে বিষয়টি জানায়। এই ঘটনা সুষ্ঠু তদন্ত চান তারা।

কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। তবে ক্যামেরার সামনে পুলিশে কেউ কথা বলতে রাজি হয়নি।


এই বিভাগের আরো খবর