বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

প্রতিবেদক / ১৮৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

 

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রেডিও এক্টিভিস্ট ও তরুণ সমাজকর্মী দিদারুল ইকবাল (S21DAL) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দিদারুল ইকবাল (S21DAL) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় প্রাথমিক সেবা দেওয়া হয় এবং তিনি কিছুটা সুস্থতাবোধ করেন। পরে সন্ধ্যায় শাহপরান খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিছু পরীক্ষা-নিরিক্ষা দেন। পরদিন রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করলে তিনি তাৎক্ষণিক সেবনের জন্য কিছু ঔষধ দিয়ে তাকে দ্রুত সিসিইউ-তে রেফার করেন।

পরে দিদারুল ইকবাল (S21DAL)-কে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে জরুরী বিভাগে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
দিদারুল ইকবাল (S21DAL)-এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর