একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা হলো শ্রেষ্ঠ মাধ্যম। বিশেষ করে বর্তমান সময়ে যখন তরুণ সমাজ স্মার্টফোনের স্ক্রিনে বন্দি হয়ে পড়ছে এবং মাদকের নীল দংশনে বিপথগামী হচ্ছে, তখন তাদের মাঠে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। মেসার্স এসএমপি স্পোর্টস-এর মতো প্রতিষ্ঠানগুলো সঠিক ও উন্নত মানের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তরুণদের মাঠের প্রতি উৎসাহিত করবে। মানসম্মত গ্লাভস, ব্যাট বা সঠিক জুতো একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আর সেই আস্থার জায়গাটিই এই প্রতিষ্ঠান পূরণ করবে বলে আমাদের বিশ্বাস। বক্তরা আরো বলেন, যেকোনো নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার অর্থ হলো নতুন কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া। বর্তমান সময়ে যখন চাকুরির বাজার সীমিত, তখন এমন উদ্যোক্তা ও ব্যবসায়িক উদ্যোগ আমাদের তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে মেসার্স এসএমপি স্পোর্টস।
সোমবার (১১ মে) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কমন মার্কেটে ‘মেসার্স এসএমপি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন রানা, সিলেট জেলা যুবদলের গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: হাসমত আলী লিমন, এসএমপি স্পোর্টস এর স্বত্বাধিকারী আব্দুস সোবহান। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি