মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সিলেট নগরে বসবে ৫টি অস্থায়ী পশুর হাট, দরপত্র আহ্বান সিসিকের

ডেস্ক / ৮৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সিলেট নগরে বসবে ৫টি অস্থায়ী পশুর হাট, দরপত্র আহ্বান সিসিকের

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরে ৫টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সিসিকের পক্ষ থেকে এই অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে।সোমবার (১১ মে) বিকালে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিসিকর প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব।

অস্থায়ী পশুর হাটগুলো হলো দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার (তেমুখী সংলগ্ন খালি জায়গা), শহরতলীল মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা ও সিলেট সিটি করপোরেশনের মালিকানাধিন তেতলীর এসফল্ট মাঠ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ মে থেকে ঈদের দিন পর্যন্ত মোট ৯ দিনের জন্য এই দরপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহীদের সবাইকে প্রতিটি হাটের জন্য অফেরৎযোগ্য ২০ হাজার টাকা জমা দিয়ে আগামী ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সিসিক’র বাজার শাখা (৬ষ্ঠ তলা, নগরভবন) থেকে সিডিউল সংগ্রহ করতে হবে।

আগামী ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর দেড়টার মধ্যে সিসিক’র সচিবের কার্যালয়ের সামনে রাখা বক্সে সিলমোহরযুক্ত সিডিউল জমা দিতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এই বিভাগের আরো খবর