মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বুধবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

মোঃ পাবেল আহমদ / ৭৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
h

জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি, অভিরবাড়ীসহ এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে।

সাময়িক এ সমস্যার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগীতা চেয়েছেন শামছ-ই আররেফিন।


এই বিভাগের আরো খবর