রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সিলেটে ফার্মেসি সিলগালা

ডেস্ক / ১৯৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ মে, ২০২৬
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সিলেটে ফার্মেসি সিলগালা

সিলেটে অভিযানে একটি ফার্মেসীকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আরিফ মিয়া।

অভিযান শেষে তিনি জানান, ওষুধ কোম্পানির পক্ষ থেকে চিকিৎসকদের কাছে বিনামূল্যে দেওয়া ওষুধের নমুনা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার দায়ে দন্ডবিধির দু’টি ধারায় অন্তত ১ লাখ টাকা জরিমানা আদায় করা গেলেও প্রাথমিকভাবে তা না করে সতর্ক করা হয়।

তবে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টির প্রবণতা পরিলক্ষিত হওয়ায় হাসপাতালকে বিষয়টি অবহিত করা হয়। এবং অধিকতর সতর্কতার পরবর্তী নির্দেশনার আগে পর্যন্ত আল রাইয়ান ফার্মেসী সিলগালা করা হয় ৷শেষে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ নিয়ে যায় ভোক্তা অধিকার।


এই বিভাগের আরো খবর