রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নারীর কাটা মরদেহ উদ্ধার সিলেটে রেললাইন থেকে

ডেস্ক / ২২২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
Oplus_0

নারীর কাটা মরদেহ উদ্ধার সিলেটে রেললাইন থেকে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় রেললাইনে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের জানানোর ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বক্তব্য, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা হতে পারে।

এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআই-এর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।


এই বিভাগের আরো খবর