শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

পর্যটকদের সতর্কবার্তা সাদাপাথর ভ্রমণে

চাকরি ডেস্ক / ৯০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৬ জুন, ২০২৬
পর্যটকদের সতর্কবার্তা সাদাপাথর ভ্রমণে

পর্যটকদের সতর্কবার্তা সাদাপাথর ভ্রমণে

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা সড়কপথ ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (৪ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টানিয়ে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার আহ্বান জানানো হয়। সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করতে হবে। কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নৌকাঘাটের ইজারাদাররা। তারা জানান, ১৪৩৩ বাংলা সনের ইজারার শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে। ইজারাদারদের দাবি, সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। কিন্তু ওই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে প্রাণহানির আশঙ্কার পাশাপাশি মানবপাচার চক্রের খপ্পরে পড়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে কালাইরাগের ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তারা।পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো বিকল্প বা সীমান্তঘেঁষা পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট হয়ে সাদাপাথর ভ্রমণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর