শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

আবারো ভূমিকম্পে কাঁপল সিলেট

ডেস্ক রিপোর্ট / ৫৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আবারো ভূমিকম্পে কাঁপল সিলেট

সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

ভূমিকম্প টের পেয়েছেন নগরের বাসিন্দাদের অনেকে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ছেড়ে বেরোনোর আগেই কম্পন বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মিলেনি।

এর আগে গত রোববার (০৬ জুন) দিনগত রাত ১১টা ৩৬ মিনিট ৩৯ সেকেন্ডে সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভোটানের পূনাখায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপ অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব উত্তরে ৪৩২ কিলোমিটার।

 


এই বিভাগের আরো খবর