বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

কাষ্টঘরে চার ঘন্টাব্যাপী অভিযান: ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাকরি ডেস্ক / ১২৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৮ জুন, ২০২৬
কাষ্টঘরে চার ঘন্টাব্যাপী অভিযান: ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাষ্টঘরে চার ঘন্টাব্যাপী অভিযান: ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম রোববার জানান, কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৯,৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ (৪৫) কে গ্রেপ্তার করা হয়।এ ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর