মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম ঘোষণা জুলাই মাসের জন্য

চাকরি ডেস্ক / ৪২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জ্বালানি তেলের দাম ঘোষণা জুলাই মাসের জন্য

জ্বালানি তেলের দাম ঘোষণা জুলাই মাসের জন্য

আগামী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে-র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বলবৎ থাকবে।নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের দামেই অর্থাৎ ১১৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

 


এই বিভাগের আরো খবর