মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো

বার্ষিক সমাপনী মজুদ গণনা, সম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে দেশি-বিদেশি এয়ারলাইনসের জন্য জেট জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে বুধবার বার্ষিক সমাপনী মজুদ গণনা, সম্পদ মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় ওই দিন বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে আদেশে বলা হয়েছে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোর জেট–এ১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।

বিপিসি জানিয়েছে, বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর