প্রয়াত মোটর মেকানিক কানু পালের পরিবারকে অনুদান প্রদান
সিলেট জেলা মোটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৬২৪)-এর অন্তর্ভুক্ত চালিবন্দর আঞ্চলিক শাখার নিয়মিত সদস্য, বিশিষ্ট মোটর মেকানিক প্রয়াত কানু পালের মৃত্যুজনিত অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই (সোমবার) বিকেলে চালিবন্দরস্থ শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদান তুলে দেওয়া হয়।
চালিবন্দর শাখার সাধারণ সম্পাদক জুহেল আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি টিপু আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কানু পালের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির উপদেষ্টা অজিত রায় ভজন, সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সহ-সভাপতি (১ নম্বর) মোঃ তাজউদ্দিন এবং সহ-সভাপতি (২ নম্বর) আব্দুর রাকিব।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন রতন কুমার সিংহ, নূর কালাম, বেলাল আহমদ, হারুন আহমদ, ইমরান আহমদ, আব্দুল আলিম, ফারুক আহমদ, আবু হানিফ ও দিলওয়ার হোসেন। এ ছাড়া প্রয়াত কানু পালের পরিবারের পক্ষে বক্তব্য দেন তাঁর ছেলে কানন পাল।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত কানু পালের কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তাঁরা বলেন, ইউনিয়ন সর্বদা সাধারণ মেকানিকদের সুখ-দুঃখে পাশে রয়েছে এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আলোচনা পর্ব শেষে প্রয়াতের পরিবারের নিকট মৃত্যুজনিত অনুদানের চেক হস্তান্তর করা হয়।