শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭

ডেস্ক / ১১ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৫৫০

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৪৭ জনে। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭৬ জনেই রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬১, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০, খুলনা বিভাগে ৮১, ময়মনসিংহ বিভাগে ৯২ এবং রংপুর বিভাগে ৫২ জন রয়েছেন।

মোট ভর্তি রোগীর মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮ জন। মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৭৬ জনের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।


এই বিভাগের আরো খবর