নিয়োগ দিচ্ছে প্রয়াস সিলেট সেনানিবাস
সিলেট সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রয়াস (বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান) সিলেট সেনানিবাস এ নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শর্তাবলী
১। বেতন সংক্রান্ত বিষয়াবলী সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট অক্টোবর ২০১৯ এর আলোকে আলোচনা সাপেক্ষে।
২। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকল পদের প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল যোগ্য।
৩। কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবেন।
৪। আগামী ৩০/০৯/২০২৬ইং তারিখের মধ্যে আবেদনপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং আবেদনপত্র ডাকযোগে অধিনায়ক, অর্ডন্যান্স ডেপো সিলেট, সিলেট সেনানিবাস” এই ঠিকানায় প্রেরণ করতে হবে।
৫। উপরে উল্লেখিত সকল নথিপত্রের সফটকপি [email protected] এই ই-মেইলে প্রেরণ করতে হবে। প্রয়াস সিলেট এর অনুকূলে ক্রমিক ০১ নং এ বর্ণিত পদসমূহের জন্য ৫০০/- টাকা ও ০২নং ক্রমিক থেকে ক্রমিক ০৫নং এ বর্ণিত পদসমূহের জন্য ৩০০/-টাকা আবেদন ফি ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, জালালাবাদ শাখা, হিসাব নম্বর ০০১১-০২১০০১৫২৭৪ এর মাধ্যমে প্রদান করতঃ আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
৬। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সঠিক আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা (প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা) গ্রহণ করা হবে।
৭। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য করা হবে।
৮। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ বায়োডাটায় প্রদেয় যোগাযোগ নম্বরে যোগাযোগ করে জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষার দিন অবশ্যই মূল সনদপত্র নিয়ে আসতে হবে।
৯। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। নিয়োগ সংক্রান্ত কোন তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা :-
ইনচার্জ প্রয়াস সিলেট সেনানিবাস
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক দৈনিক সিলেটের ডাক