রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া

ডেস্ক / ৪৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া

প্রথম সংসারের তিক্ত অভিজ্ঞতা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সাথে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।

বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্‌যাপন করেন শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। এ সময় তারা কেক কাটেন। বিশেষ মুহূর্তের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি দীর্ঘ এক আবেগঘন বার্তায় জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন করে সুখ খুঁজে পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

নিজের অতীতের কিছু সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ফারিয়া লেখেন, ‘প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না, লিটেরালি নিজের সাথে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি।’

সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে নানা ধরনের চেষ্টা করেছেন বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘সহ্য না করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি। নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশকিছু বছর চলে গেছে ভেতরে জমা সেই আর্তনাদ থেকে পালাতে।’বর্তমান জীবনে সুখ খুঁজে পাওয়াকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন শবনম ফারিয়া। দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের তিক্ততা পেছনে ফেলে নতুন জীবনের অনুভূতিই তার বক্তব্যে উঠে এসেছে।


এই বিভাগের আরো খবর