যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যবে এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এর আগে তাঁর সাথে সাইডলাইনে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।
এছাড়া নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালেহ।
সাক্ষাৎকালে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকার বিষয়ে আলোচনা হয়।