শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টার পর ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ওই ইকো-স্টাইল রিসোর্টটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ আছেন কি না, তা খতিয়ে দেখতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরসনের কাজ চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর