সিলেট সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ
সিলেট সিটি কর্পোরেশনে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে UNICEF এর অর্থায়নে স্বল্প মেয়াদে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে ২ (দুই) মাসের জন্য লােকবল নিয়ােগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তােলা কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন সত্যায়িত ছবি, জীবন বৃত্তান্ত মােবাইল নাম্বারসহ, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্রসহ আবেদনপত্র আগামী ১৯/০৯/২০২২ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে সরাসরি অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগ সিলেট সিটি কর্পোরেশনে (কক্ষ নং -১১৫) আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক যুগভেরী ১৫ সেপ্টেম্বর ২০২২ইং