বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

ডেস্ক রিপোর্ট / ২৬৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

য়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম:-সিনিয়র এক্সিকিউটিভ—মার্কেটিং অ্যান্ড প্রমোশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোমোবাইল বা মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং বা প্রমোশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল:-ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, দুপুরের খাবার (আংশিক), উৎসব ভাতা, বছরে দুবার উৎসব ভাতা, বিমা ও মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-৫ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস


এই বিভাগের আরো খবর