বিকাশে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিকাশ লিমিটেড ।
প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া অ্যান্ড অপারেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের দক্ষতা : বিবিএ পাস করতে হবে।
এটিএল মার্কেটিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞাপনী সংস্থা, ই-কমার্স, ম্যানুফেকচারিং, মাল্টিমিডিয়া কোম্পানিজ, টেলিকমিউনিকেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে।
এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়স : কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থান : চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা : ৯০,০০০-১২০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৬ এপ্রিল ২০২৩।