সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবহারের অযোগ্য ভাঙ্গারী আইটেম যেমন-খালি কার্টুন, প্লাষ্টিকের খালি ক্যান,
প্লাষ্টিক ও কাঁচের বোতল ও নষ্ট লাইট, নষ্ট হোল্ডার, ব্যাটারী, ক্যাপাসিটর, টিউব লাইট, টিউব লাইটের সেট, সচার লাইট, এনার্জি বাল্ব,
হারপিক, ক্লোটেক, ফিনাইলের খালি জার/কনটেনার যেমনটি যে অবস্থায় আছে তাহা নিলামে বিক্রয়ের নিমিত্তে আগামী ৩০/০৬/২০২৪ ইং
পর্যন্ত সময়ের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হইবে। আগ্রহী ঠিকাদার/ব্যক্তি/প্রতিষ্ঠানকে সীল মোহরকৃত দরপত্র আগামী ০৯/০৫/২০২৩ ইং
তারিখ বেলা ১২.০০ ঘটিকা পর্যন্ত অত্র অফিসে রক্ষিত দরপত্র বাক্সে দাখিল করিতে হইবে এবং ঐদিনই বেলা ১২.১০ ঘটিকার সময় দরপত্র
দাতাগণের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র কমিটি কর্তৃক দরপত্র বাক্স খোলা হইবে। অত্র হাসপাতালের ক্যাশিয়ারের নিকট হইতে
নগদ ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) জমাদান পূর্বক শর্ত সম্বলিত দরপত্র সিডিউল অফিস চলাকালীন সময় বেলা ১.০০ ঘটিকা
পর্যন্ত পত্রিকা প্রকাশের দিন হইতে ০৮/০৫/২০২৩ ইং তারিখ পর্যন্ত ক্রয় করা যাইবে । দরপত্রের সাথে পরিচালক, সিলেট এম এ জি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতাল এর অনুকূলে বায়না হিসাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা (ফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল
করিতে হইবে ।
কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক যুগভেরী ১৭ এপ্রিল ২০২৩ইং