শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত) কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ০৩জন ১৫/০৩/২০২৪খ্রিঃ তারিখে এসআই(নিঃ) মোঃ ইবাদুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর পয়েন্টে অবস্থান করাকালীন সময়ে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন বিকেএসপির সামনে (সুরমা বাইপাস) অনুমান ১৮.৩০ ঘটিকায় চেকপোষ্ট করা শুরু করেন। চেকপোষ্ট করাকালে সিলেট শহরের দিকে আসা একটি কার্ভাড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে কার্ভাড ভ্যানটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কার্ভাড ভ্যানসহ ০৩ (তিন) জনকে আটক করেন ও ০১ (এক) জন কৌশলে পালিয়ে যায়।
আটককৃত কার্ভাড ভ্যান ও ধৃতদের দেহ তল্লাশী করে ধৃতদের দেখানো মতে তাদের দখল ও হেফাজতে থাকা কার্ভাড ভ্যানের ভিতর হতে সর্বমোট ১৩২ (একশত বত্রিশ)টি প্লাস্টিকের বস্তা ভর্তি ভারতীয় চিনি, যাহার প্রতিটি প্লাস্টিকের বস্তা ওজন অনুমান ৫০ (পঞ্চাশ) কেজি করে মোট ওজন =৬,৫০০ কেজি, যাহার প্রতি বস্তার গায়ে ইন্ডিয়ান বিভিন্ন চিনির কোম্পানীর নামসহ ইংরেজীতে আরো অন্যান্য লেখা আছে ও (খ) ০১টি নীল হলুদ মিশ্রিত কাভার্ড ভ্যান গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১২-১৩৪৮, ইঞ্জিন নং-497TC93GRY824421, চেসিস নং-MAT386537J8T18425, যাহার মূল্য অনুমান ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার করেন। এসআই/মোঃ ইবাদুল্লাহ উদ্ধারকতৃ ভারতীয় চিনি ও বহনকাজে ব্যবহৃত কার্ভাড ভ্যানটি জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। রিয়াজ বেপারী (২৪), পিতা- মৃত রমজান আলী, সাং- নয়াপাড়া, হাকিম মার্কেট, জামগড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, ২। ইমন আহমেদ (২৩), পিতা- মৃত কামাল উদ্দিন, সাং-ইসলামাবাদ, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। জুবের আহমেদ (২৩), পিতা- ইব্রাহিম আলী, সাং- বিতরীখেল, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট বলে জানায়। আরো জিজ্ঞাসাবাদে বর্ণিত ধৃত অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছিল মর্মে জানায়। উক্ত ঘটনায় ধৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১২, তাং-১৫/০৩/২০২৪খ্রিঃ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫B(1)(b)/২৫D রুজু হয়।