বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ১৬৬৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। প্রতিষ্ঠানটির ফিন্যান্স বিভাগ সিনিয়র ফিন্যান্স এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট

ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : এসিআই লিমিটেড

পদের নাম : সিনিয়র ফিন্যান্স এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ : ফিন্যান্স

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/ ফিন্যান্স এমবিএ

অন্যান্য যোগ্যতা : ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে ভালো জ্ঞান, এমএস অফিস প্যাকেজ, বিশেষত এমএস এক্সেল ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৭ থেকে ৩৫ বছর

কর্মস্থল : ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)

বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর

বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৩১ মার্চ ২০২৪


এই বিভাগের আরো খবর