শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সিলেটে ১০ জুয়াড়ি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৮৪৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
সিলেটে ১০ জুয়াড়ি গ্রেফতার

সিলেট মহানগরীতে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বেতারবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বেতারবাজারস্থ আলপুর রিক্সা গেরেজে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার বড় কাপন গ্রামের আব্দুল গফুরের পুত্র শাহান আলী (৩৭), সুনামগঞ্জ সদর উপজেলা জয়নগর বাজারের মোগারবন গ্রামের মৃত আলহাজের পুত্র মাসুদ মিয়া (৪০), সিলেট কোতোয়ালি থানার শেখঘাট কলোনি লেমেন্টেং হাসন মিয়ার পুত্র মো: সাগর আহমদ (২৩), সুনামগঞ্জের ধর্মপাশা নজিরপুর গ্রামের মৃত মুজবিুর রহমানের পুত্র মো: নয়ন (২৭), দিনাজপুর বিরামপুর চক হরিদাসপুরের মো: আব্দুল আজিমের পুত্র ওবায়দুল হোসেন (৪০), কিশোরগঞ্জ মিঠামইন কামালপুরে গ্রামের কাসেম আলী পুত্র মো: মাস্টার মিয়া (৪৫), সিলেটের শেখঘাট শুভেচ্ছা ১৮৩ মৃত তারা মিয়া পুত্র মো: শাহীন আহমদ (২৮), সুনমাগঞ্জের তাহিরপুরে শ্রীপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মো: আলম (৩৫), কিশোরগঞ্জ কতিমগঞ্জ নিয়ামতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মো:সনজু মিয়া (৫৫) ও সুনামগঞ্জ শান্তিগঞ্জ ধনপুর জয়নগর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: মোয়াজ্জেম হোসেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর