চাকরি দিচ্ছে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী
গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী, গ্রাম: আলাপুর, ডাক: গহরপুর-৩১২৮, উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট এ সরকারি বিধি মোতাবেক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ অনুযায়ী শূন্যপদে একজন করে অফিস সহকারী কাম হিসাব সহকারী ও
নৈশপ্রহরী নিয়োগ আবশ্যক। অফিস সহকারী কাম হিসাব সহকারী পদের গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ৯৩০০- ২২৪৯০/ ও শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাবোর্ড হতে ন্যূনতম এইচএসসি/সমমান (ব্যবসায় শিক্ষা) ও ৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।
নৈশপ্রহরী পদের গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ৮২৫০-২০০১০-/ ও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি/জেডিসি/সমমান। প্রতি পদের জন্য বয়স অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
আগ্রহী প্রার্থীগণকে ২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রতি পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২৯ জুলাই ২০২৪ইং