হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: কামাল বাজার, উপজেলা দক্ষিণ সুরমা, জেলা: সিলেট এর জন্য সরকারী বিধি মোতাবেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন ও শিক্ষা মন্ত্রণালয়/মাউশির সর্বশেষ প্রকাশিত নিয়োগ বিধি ২০২৪ অনুযায়ী নিম্নে উল্লেখিত শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংক লিঃ কামাল বাজার শাখা, সিলেট এর অনুকূলে পাঁচশত টাকা (৫০০) অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, আবেদন পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, অভিজ্ঞতা সনদ ও অনাপত্তি পত্র, অঙ্গীকারনামাসহ আগামী ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করিতে হইবে।
সহকারী প্রধান শিক্ষক (এমপিও ভূক্ত) ০১জন
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/ সমমান গ্রহনযোগ্য হবে না।
অভিজ্ঞতা ও চাকুরীতে প্রবেশের বয়সসীমা
মাধ্যমিক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের/এমপিও নীতিমালা ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিও ভূক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
জাতীয় বেতন স্কেল গ্রেড
গ্রেড-০৮ (২৩০০০-৫৫৪৭০)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়
কামাল বাজার, দক্ষিণ সুরমা, সিলেট।
মোবাইল: ০১৭১৪৩৩৫২৬৯
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
